মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা গোমতী নদীতে এখন যেন মাছের উৎসব। নদীতে জেলে ও স্থানীয়দের জালে ধরা পড়ছে বড় বড় বোয়াল মাছ, বাঘাআইড় মাছ ও কালিবাউশ মাছ।
এর মধ্যে একটি বিশাল বাঘাআইড় মাছ সবার দৃষ্টি কেড়েছে—ধারণা করা হচ্ছে এর ওজন প্রায় ১২ কেজি। এমন বড় আকারের মাছ ধরা পড়ায় নদীপাড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল।
আজ সোমবার সকাল ১০ টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা জেলেরা ও নদীতে নেমেছে মাছ শিকারের জন্য।
স্থানীয়রা বলছেন, অনেকদিন পর গোমতী নদীতে এমন মাছের প্রাচুর্য দেখা যাচ্ছে। জেলেদের মুখেও ফুটেছে হাসি, আর ক্রেতাদের মাঝেও তৈরি হয়েছে ভিড়।
প্রকৃতির এই দান যেন আবারও মনে করিয়ে দেয়—আমাদের নদী এখনো প্রাণবন্ত, যদি আমরা তা সংরক্ষণ করতে পারি।