শিরোনাম :
কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে ১০০ লিটার ওয়াশসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ১০ লিটার তৈরি চোলাইমদ এবং মদ তৈরির ১০০ লিটার তরল কাঁচামাল (ওয়াশ) উদ্ধার করা হয়।

​আজ ১২ এপ্রিল রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে অভিযান চালায়। সকাল ৮ টা থেকে ৮:৪০ পর্যন্ত চলা এই অভিযানে মাদক কেনাবেচা ও তৈরির সরঞ্জামসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম শ্রী সমরা (৪৮)। তিনি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামের মৃত মাহাতোর ছেলে।

​তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে
​চোলাইমদ ১০ লিটার এবং ওয়াশ (মদ তৈরির উপকরণ) ১০০ লিটার।

​অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের উৎস নির্মূল এবং সরবরাহ বন্ধে জেলাজুড়ে তাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক