শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন আওয়ামী লীগ ও জামাত নাজমুস সাহদাত হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ঠিকাদারের গাফলাতির জন্য রাজিবপুরে ৪ বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ ! পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ৬০ বিজিবির বিশেষ অভিযানে ১২৭ কেজি ভারতীয় গাঁজা আটক কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় চালক নিহত জনগণের কল্যাণ সাধন সরকারের মূল লক্ষ্য : মুখ্য সমন্বয়ক যাদুকাটা স্টোন ক্র্যাশার মালিক সমিতির কমিটি গঠন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

Reporter Name
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ ৭ জুন বিকেল ৪ টা থেকে ৪:৩০টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন প্রান্তিকপাড়া (রেলবস্তি) এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। ডিএনসি-র বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মোঃ হাসান তারেক ওরফে পাতান (৪১)-কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আপক প্রকৃত আসামি হল মোঃ হাসান তারেক ওরফে পাতান (৪১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত হাসান তারেক ওরফে পাতান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলায় মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে রক্ষা এবং মাদক কারবারিদের সম্পূর্ণ নির্মূল করতে চলমান এই বিশেষ আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার ও গতিশীলভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031