শিরোনাম :
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম বাগেরহাটের রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

হারানো ২৩টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার 

Reporter Name
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার ৭ জুন জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মে ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেবের নেতৃত্বে ১৮টি, নাচোল থানার এএসআই মো. ফরহাদ হোসেনের মাধ্যমে ৩টি এবং শিবগঞ্জ থানার এসআই মো. রবিউল ইসলামের মাধ্যমে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হলে তারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জনগণের জানমাল রক্ষা এবং হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে জেলা পুলিশ

আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি মোবাইল ফোন হারালে দ্রুত নিকটস্থ থানায় জিডি করার আহ্বান জানান তিনি। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930