শিরোনাম :
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম বাগেরহাটের রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা কমিটির সিপিবি, ছাত্র ইউনিয়ন ও ক্ষেত মুজুর সমিতির সাবেক সভাপতি, গফরগাঁও উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক, গফরগাঁও প্রেস ক্লাব এর সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক, অন্যতম মানবাধিকার কর্মী, কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ জুলাই শনিবার বিকেল ৫ টায় গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কমরেড সাইদুল ইসলাম ও এইচ এম ইয়াসিনুল আরাফাত অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা: কে এম এহছান, আব্দুর রহমান ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক নূর আবেদীন বাবুল, মাওলানা শামসুল হুদা পাঁচবাগী ( র:) স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আ: খালেক, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাদেকুর রহমান শামীম, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন, বাবার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কমরেড আজিম উদ্দীন মাস্টারের ছেলে এখলাছ উদ্দীন আহমদ।

আলোচকরা কমরেড আজিম উদ্দীন মাস্টারের কর্মময় জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি জীবনব্যাপী আদর্শের প্রতি অবিচল থেকে সমাজ ও রাজনীতিতে অবদান রেখে গেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণ-নিপীড়ন মুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমাদের কাজ করে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930