শিরোনাম :
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম বাগেরহাটের রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : জরাজীর্ণ- ব্যবহার অযোগ্য ও ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ভোলার চরফ্যাশন উপজেলা পোস্ট অফিসের সেবা কার্যক্রম। ফলে ঝুঁকি দুশ্চিন্তায় অফিসটির কর্মকতা কর্মচারী এবং সেবা নিতে আসা লোকজনের মধ্যে হতাশা বিরাজ করছে।

সাবেক পোস্টমাস্টার ইকবাল হোসেন জানান, ২০২৩ সনের জানুয়ারী মাসে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার ভবনটি পরিদর্শনে আসেন। তারা ভবনটি মেরামত অযোগ্য ঘোষণা দিয়ে এটি পুনর্নির্মাণ করা হবে বলে জানান। কিন্তু ভবন পুনর্নির্মাণ না করে সংস্কারের অর্ডার হয়। ওই বছরের ২ সেপ্টেম্বর ঠিকাদার সংস্কার কাজ শুরু করলে স্থানীয়রা কাজে বাধা দেন। তারা বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তপক্ষকে জানালে ডাক অধিদপ্তর ঢাকার তৎকালীন অতিরিক্ত মহাপরিচারক মো. গোলাম মোস্তফার নির্দেশে সংস্কার কাজ বন্ধ হয়ে যায়।

এরপর বরিশালের তৎকালীন ডিপিএমজি এবং ভোলার তৎকালীন পোস্ট অফিস পরিদর্শক এমরান হোসেন পরিদর্শনে এসে এখানে একটি নতুন ডিজিটাল পোস্ট অফিস ভবন নির্মাণ হবে বলে জানান। কিন্তু তাদের ঘোষণার পর প্রায় ৩ বছর হলেও এখনো নির্মাণ হয়নি নতুন পোস্ট অফিস ভবন।

সরেজমিনে দেখা গেছে, সম্পূর্ণ ব্রিকের ওপরে নির্মিত পোস্ট অফিস ভবনটির ছাদ এবং ছাদের বিমের অধিকাংশ স্থানের পলেস্তরা খসে পড়ে রডগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে। দেওয়ালের কয়েক জায়গায় ফাটল ধরেছে। নষ্ট হয়ে গেছে দেওয়ালের অধিকাংশ স্থানের পলেস্তরা। জানাগেছে, ১৯৮৪ সালে দুই তলার এই পোস্ট অফিস ভবনটি নির্মিত হয়।

সেবা নিতে আসা আবদুল মন্নান ও হামিদুর রহমান বলেন, এই পোস্ট অফিসে ঢুকতে ভয় লাগে। তারপর কাজের স্বার্থে জীবন ঝুঁকি জেনেও ঢুকতে হচ্ছে। কখন দুর্ঘটনার শিকার হই এই ভয়ে থাকি।

পোস্টমাস্টার মো.আলমগীর বলেন, এটি ব্যবহার অযোগ্য একটি ভবন। যে কোন সময় ভবনটি ধ্বসে পড়তে পারে। জীবন ঝুঁকি জেনেও নিরুপায় হয়ে সেবা নিতে আসা লোকজন এবং আমরা কাজ করছি। ৩ বছর আগে সংস্কার কাজ শুরু হলেও মেরামত অযোগ্য হওয়ায় কাজ বন্ধ করা হয়। ভবনটির খারাপ অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা জানেন জানিয়ে এ কর্মকর্তা সেবা নিতে আসা লোকজন এবং অফিস স্টাফদের নিরাপত্তা বিবেচনায় দ্রুত একটি নতুন ভবন নির্মানের দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930