শিরোনাম :
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম বাগেরহাটের রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি  : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কর্তিমারীতে অবস্থিত মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক মান উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

শনিবার বেলা ১১ টায় হাসপাতালের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা গুলো বলেন।

‎‎তিনি আরো বলেন, উন্নত শহরগুলোর স্বাস্থ্যসেবার সঙ্গে তাল মিলিয়ে মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে একটি আধুনিক, নির্ভরযোগ্য ও রোগীবান্ধব চিকিৎসা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

‎চেয়ারম্যান জানান, হাসপাতালে ইতোমধ্যে ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম (USG), ইসিজি (ECG), ইকোকার্ডিওগ্রাম (ECHO), এন্ডোসকপি, সকল ধরনের প্যাথলজি পরীক্ষা, রক্ত, প্রস্রাব ও মলের পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, থাইরয়েড, লিভার ও কিডনি ফাংশন টেস্টসহ আধুনিক রোগ নির্ণয় সেবা চালু রয়েছে।

‎এছাড়াও পাইলসের আধুনিক চিকিৎসা, নরমাল ডেলিভারি এবং সিজারিয়ান (সি-সেকশন) ডেলিভারির নিরাপদ ও মানসম্মত সেবা অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ নার্সদের তত্ত্বাবধানে প্রদান করা হচ্ছে। ফলে স্থানীয় রোগীদের উন্নত চিকিৎসা ও নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার জন্য দূরবর্তী শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমে এসেছে।

‎তিনি আরও বলেন, দক্ষ চিকিৎসক ও অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা, আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার, উন্নত প্রযুক্তির সংযোজন এবং রোগীদের দ্রুত, নিরাপদ ও মানবিক সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

‎চেয়ারম্যান বলেন, রোগীদের আস্থা ও সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখে মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান আরও উন্নত করতে ধারাবাহিকভাবে নতুন নতুন চিকিৎসা ও ডায়াগনস্টিক সুবিধা সংযোজন করা হবে। আমরা চাই, সাধারণ মানুষ নিজ এলাকায় থেকেই উন্নত শহরের মানের স্বাস্থ্যসেবা লাভ করুক।

‎তিনি জানান, ভবিষ্যতে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজন, মাতৃ ও শিশুসেবার আরও উন্নয়ন, এবং রোগীদের জন্য সহজলভ্য, নিরাপদ ও বিশ্বস্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবীর জানান, এলাকার গরীব দুঃখী মানুষের সেবা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক সেবা দিয়ে আসছি।

মতবিনিময় সভায় রাজিবপুর ও রৌমারী উপজেলার প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930