শিরোনাম :
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম বাগেরহাটের রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সিলেট প্রতিনিধি : গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ পাঁচ দফা দাবিতে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে এগারো দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শুনতে পেলাম, ভারতের শিক্ষামন্ত্রী যার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে, তিনি পদত্যাগ করেছেন। আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। এই যে দেশে দেশে তরুণরা জেগে উঠছে, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লব বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন দেশের সরকার জনগণকে ভয় পাওয়া শুরু করছে, তারা সতর্ক হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যে দেশে জুলাই বিপ্লবের ফলে সরকারের পতন হয়েছে, নির্বাচনের পরে এখানে যে সরকার এসেছে; আমরা আশা করেছিলাম তারা জন রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম, জনগণের রায়কে তারা অবজ্ঞা করা শুরু করেছে। সত্তর শতাংশ জনগণের রায় দিয়েছে সে রায়কে অবজ্ঞা করছে। বিএনপি যদি জুলাই বিপ্লবকে ভুলে যায়, তরুণদের আন্দোলন ভুলে যায়, ১৪ শত শহিদের আত্মত্যাগের কথা ভুলে যায় তাহলে এর পরিণতি তারেক রহমান ও বিএনপিকে ভোগ করতে হবে।’

সংস্কার বনাম সংশোধন এর বিতর্ক ঐকমত্য কমিশনে শেষ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সেসময় বিএনপি গণভোট ও সংস্কারে রাজি হয়েছে। তারা এখন সংস্কার বুঝে না অথচ তারা একত্রিশ দফায় সংস্কার এর কথা বলা হয়েছে। কিছু দালাল বুদ্ধিজীবী সংশোধন এর পক্ষে কথা বলছে। দেশের মানুষ সংস্কার এর জন্য জীবন দিয়েছে। বিএনপিও সংস্কার এর মূলা ঝুলিয়ে গত সতেরো বছর আন্দোলন করেছে।’

স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানান নাহিদ ইসলাম। বলেন, ‘ঢাকায় আজকে তীব্র গ্যাস সংকট, এর আগে বিদ্যুৎ এর বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, সিলিন্ডারের দাম বাড়িয়েছে। সবজির দাম দুইতিন গুণ হয়েছে। বিএনপি সকল প্রতিষ্ঠান দলীয়করণ করছে। স্থানীয় সরকার নির্বাচনর আগেই নির্বাচন কমিশন পুনর্গঠনে করতে হবে। আজ আমাদের বিভাগীয় সমাবেশ শেষ হচ্ছে। ঢাকায় পরবর্তী মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে। আমরা সরকারকে আর সহযোগিতা করতে পারছি না। সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে এগারো দলীয় জোটের সাথে থাকার আহ্বান জানাচ্ছি।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930