শিরোনাম :
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন নাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ি প্রতিনিধি দলের সাথে পঞ্চগড়ের ব্যবসায়ীদের মতবিনিময় আমরা ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে সাধুবাদ জানাই : নাহিদ ইসলাম ‎মোহাম্মাদিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের চরফ্যাশন পোস্ট অফিস সংস্কার কাজ বন্ধের ৩ বছরেও হয়নি নতুন ভবন নির্মাণ; জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম বাগেরহাটের রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

Reporter Name
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিক-এর বিরুদ্ধে দায়ের করা সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৫ জুলাই বিকেল ৩টায় বন্দরনগরীর কোতোয়ালী থানাধীন ঐতিহাসিক টাইগার পাস চত্বরে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের উপদেষ্টা নুরুল আবছার তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ফৌজুল আজাদ চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফীন। কর্মসূচিতে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

প্রধান অতিথি নুরুল আবছার তৌহিদ বলেন, দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিককে গ্রেপ্তারের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের শামিল। তিনি বলেন, কোনো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর যথাযথ কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ছাড়া একজন সাংবাদিককে গ্রেপ্তার করা স্বাধীন গণমাধ্যমের জন্য অত্যন্ত নেতিবাচক বার্তা বহন করে।

প্রধান বক্তা সোহাগ আরেফীন বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশাসনিক অনিয়ম এবং কেনাকাটায় দুর্নীতির অভিযোগ নিয়ে তথ্য-উপাত্তভিত্তিক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়। তিনি জানান, গত ২১ জুলাই শাহবাগ থানার এসআই জিয়াউল-এর নেতৃত্বে একটি পুলিশ দল সাংবাদিক শফিককে তাঁর কর্মস্থল থেকে বাসার নিকটবর্তী মগবাজার এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশি হেফাজতে তাঁকে অপমান, গালিগালাজ এবং মানসিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর তার সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের পরিবর্তে মামলা ও গ্রেপ্তারের পথ বেছে নেয়া স্বাধীন সাংবাদিকতার জন্য অশনি সংকেত। এ ধরনের প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি এবং ভবিষ্যতে অনুসন্ধানী সাংবাদিকতাকে নিরুৎসাহিত করবে।

সভাপতির বক্তব্যে শিব্বির আহমেদ ওসমান বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য নিয়ে আপত্তি থাকলে প্রচলিত আইন অনুযায়ী তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত ছিল। কিন্তু তদন্তের আগেই একজন সাংবাদিককে গ্রেপ্তার করা কতটা আইনসম্মত, যৌক্তিক ও ন্যায়সংগত—সেই প্রশ্ন এখন জনমনে দেখা দিয়েছে।

বক্তারা বলেন, সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ মামলা দায়ের ও গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিক-এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাঁকে স্ব-সম্মানে মুক্তি দেওয়া না হলে দেশব্যাপী তীব্র সাংবাদিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ সমরকান্দী, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কেএম রুবেল, একাত্তর সংবাদ-এর সম্পাদক সুমন সেন, আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার, এসটিভি-র প্রধান সম্পাদক শহীদুল ইসলাম, চৌকষ পত্রিকার ব্যুরো প্রধান শাহীন আহমেদ, সংবাদ সংযোগ পত্রিকার ব্যুরো প্রধান জহিরুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের যুগ্ম সম্পাদক মো. সেলিম উদ্দিন, কবির আহম্মেদ মানিক, ইমাম হোসেন জীবন, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, মর্নিং পোস্ট-এর জেলা প্রতিনিধি মো. অলিউল্লাহ চৌধুরী, সাংবাদিক রোকন উদ্দিন জয়, মানবাধিকার নেতা এস এম শামসুল হক, সাংবাদিক সালাউদ্দিন সোলায়মান, রাহাত খান, রাজীব দাশ, এম ইউছুফ, এস এম মইনুদ্দিন, মুহাম্মদ সোলাইমান, গাজী নুরুল হক শাহ, মোহাম্মদ রুবেল, সাইদ নুর (রাসেল), মোহাম্মদ হাসান, মোহাম্মদ শওকত হোসেন, মো. সোহেল রানা, রিয়াজ উদ্দিন, মিজানুর রহমান, সোলাইমান, এবিএম জাহাঙ্গীর আলম মজুমদার, মোহাম্মদ জাহিদ হোসেন, শওকত হোসেন, আরিফুল ইসলাম, মো. হায়দার জীবন, তামান্না বিনতে শুভ নাহা, মিজানুর রহমান, বিবি কুলসুম, ওমর ফারুক, ইমতিয়াজ হামীম, সোহেল রানা, ফারুক আহমেদসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930