শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

চরফ্যাশনের আমিনাবাদে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মোঃ আল-আমিন বিশ্বাস, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিনাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমাদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) বিকালে আবদুল্লাহপুর ইউনিয়নের আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, আল্লাহর আইন অনুযায়ী যেভাবে আমরা সুশৃঙ্খলভাবে নামায আদায় করি, একইভাবে আল্লাহর আইন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে দেশে শৃঙ্খলা চলে আসবে। এইজন্য দরকার ইসলামী সরকার, যে সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দিবে। জামায়াতে ইসলামী আমিনাবাদ ইউনিয়নের আমীর অধ্যাপক মো: বাহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম,উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল হাসান ইমরান , উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ অধ্যাপক গোলাম আক্তার মঈন , ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইফ উদ্দিন মঈজ, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন জাভেদ, ইসলামী আন্দোলন চরফ্যাশন সদর থানা সেক্রেটারি মো: আবু সায়েম। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত করা হয়। বিভিন্ন শ্রেণির পেশার কয়েক শত মানুষ আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক