শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

Reporter Name / ১৯৮ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিকল্পিত আবাসন সেবা প্রদানের লক্ষ্যে এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টায় সদর উপজেলার স্বরূপনগরে অবস্থিত প্রকল্প কার্যালয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রজেক্ট এর সভাপতি মোঃ জমশেদ আলী। প্রজেক্ট এর বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন এফ এন এফ হাউজিং প্রজেক্ট এর সাধারণ সম্পাদক মোঃ মোকসেদুল মোমেনিন, কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির। এ সময় বক্তারা বলেন, এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদান করবে। সাধারণ মানুষের আবাসন স্বপ্ন বাস্তবায়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, “স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি”—এই স্লোগানকে সামনে রেখে এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট গ্রাহকদের জন্য নিরাপদ, নৈতিক ও মানসম্মত জমি ক্রয়-বিক্রয় সেবা নিশ্চিত করবে। উদ্বোধন অনুষ্ঠানে শেয়ার হোল্ডার ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শেয়ারহোল্ডারগণ তাঁরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক