শিরোনাম :
আকাশে মেঘের ঘনঘটা : হাওরপাড়ে কৃষকের চোখে কান্নার জল হাওরবাসীর আহাজারি: নির্বাচনের সময় নেতাদের অভাব নেই, বিপদের সময় কেউ নেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনগনের জীবনযাত্রা : শিক্ষা র্থীদের পড়াশুনা মারাত্মকভাবে ব্যাহত ৬০ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় ২ ডজন মামলার আসামি রেজাউলের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাওয়ের হুমকি আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত 
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে খুঁটির সঙ্গে বেঁধে যুবকের হাত ও পা কেটে নেয়ার চেষ্টা  জামায়াত-শিবিরের

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দিন দিন হিংস্র হয়ে উঠছে জামায়াত -শিবিরের নেতা কর্মীরা। তাদের মতের বাইরের লোকজনকে ভয়াবহ নির্যাতনের অভিযোগ অহরহ উঠছে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর একটি ঘটনার জন্ম দিয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

আবু সুফিয়ান সিজু (২৫) নামে ওই যুবকের কাছে চাঁদার টাকা না পেয়ে প্রায় দেড় ঘন্টা বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে রেখে ব্যাপক মারধোর এমনকি দুই হাত ও দুই পা কেটে নেয়ার ও চেষ্টা করা হয়েছে। এক পর্যায়ে মৃত ভেবে সিজুকে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় ফেলে রেখে চলে যায়। ঘটনাটি ঘটেছে ২৪ শে ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাটে। বর্তমানে ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবক আবু সুফিয়ান সিজু (২৫) শ্যামপুর–বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন জামায়াত–শিবির কর্মী সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিত আঘাত করা হয় শরীরের একাধিক অংশেও। এমন দৃশ্য দূর থেকে স্থানীয়রা দেখলেও এর প্রতিবাদ করার সাহস পায়নি।

পরে তারা মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হওয়া প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজু অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তাকে দেড় ঘন্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে কুপিয়েছে জামায়াত–শিবিরের কর্মীরা। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, বিষের দোকানদা, শরৎনগর গ্রামের আনোয়ার এবং চামা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবু সাঈদের ভাই নূরসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক