শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ -১ আসনে দাঁড়ি পাল্লা প্রতিকে জামায়াতে প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক নির্বাচনী জনসভার আয়োজন করেছে।

আজ ২৬ জানুয়ারি সোমবার বিকেল ৩টা থেকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি হাইস্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের আমীর হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলাম। জনসভায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল। নির্বাচনী জনসভায় আরোও বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি পদপ্রার্থী জননেতা ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ মুখরিত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক