শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

ছাতকের সাবেক মেয়র গ্রেফতার

Reporter Name / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শিল্প শহর ছাতক পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিলেটের তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত ০৬/২৪ইং মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর আবুল কালাম চৌধুরীকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে ছাতক পৌরসভা গঠনের পর ৫ বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, এরমধ্যে চারবারই বিজয়ী হন আবুল কালাম চৌধুরী।

জানা যায়, পৌরসভা গঠনের পর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক ১৯৯৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল ওয়াহিদ মজনু মিয়া। এরপর ২০০৪, ২০১১, ২০১৬ ও ২০২১ সালে টানা চার নির্বাচনে বিজয়ী হয়েছেন আবুল কালাম চৌধুরী। তিনি ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা মরহুম আরজ মিয়া চৌধুরী ছিলেন একজন ব্যবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব। চাচা সুজন মিয়া চৌধুরী পৌরসভা গঠনের আগে বৃহত্তর ছাতক ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ছাতক উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন সুজন মিয়া চৌধুরী। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।সিলেট ভ্রমণ

নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে ছাতক পৌর এলাকায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল আবুল কালাম চৌধুরীর পরিবার। সাত ভাইয়ের মধ্যে চতুর্থ আবুল কালাম চৌধুরী। তাঁর অন্য ভাইদের বিরুদ্ধে ছাতকের শিল্পাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সরবরাহের ঠিকাদারী নিয়ন্ত্রণের অভিযোগ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক