শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

জুলাই শহীদ ওয়াসিমের কবর জেয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনি পদযাত্রা শুরু হচ্ছে: আসিফ মাহমুদ

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

ইনসাফ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এনসিপির পক্ষ থেকে দশদিন ব্যাপী নির্বাচনি সফর। আমাদের প্রার্থীদের আসন এবং যে গুরুত্বপূর্ণ শহরগুলোতে এনসিপি শক্তিশালী সেখানে পথসভা করব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়েছে। ১১ দলীয় জোটের পক্ষে আমরা ত্রিশ আসনে নির্বাচন করছি। আমরা আগামীকাল শহীদ ওয়াসিমের কবর জেয়ারতের মধ্যে দিয়ে আমাদের নির্বাচনি জনসংযোগ শুরু করব। আমাদের প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব এবং হ্যাঁ ভোট জয়যুক্ত করার জন্য আমরা প্রচারণা করব। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই এবং আমাদের ইশতেহারের বিভিন্ন বিষয় আমরা উপস্থাপন করা হবে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের ইশতেহার প্রকাশ করব।

সোমবার ২৬ জানুয়ারি বাংলামোটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনি পদযাত্রার শুরুতে সাংবাদিকদের সাথে আলোচনাকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, আমরা শঙ্কা করছি প্রভাব বিস্তারের। আদালতের উপর প্রভাব বিস্তারের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আগে ক্ষমতাসীনরা ৪০/৫০ জন আইনজীবী পাঠিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করা হতো। কিন্তু বর্তমানে আমরা দেখছি বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ নিয়ে এসে মব ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমরা দবৈত নাগরিকদের নির্বাচন যাতে করতে না দেওয়া হয়, সেই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।

আসিফ মাহমুদ বলেন, আমরা আশা করছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু একটা রাজনৈতিক দলের দলীয় প্যাডে বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের সাংবাদিকদের নাম আসছে। স্বাধীন সাংবাদিকতার জন্য দলীয় প্যাডে নাম আশা আশঙ্কাজনক। বিজ্ঞাপনের মোড়কে একটি দলের প্রচারণা চলছে। এইখানে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার আশঙ্কা করছি। যদি মিডিয়ায় বিজ্ঞাপন আকারে দলীয় প্রচারণা করার সুযোগ থাকে, তাহলে শাপলা কলি ও দাঁড়িপাল্লাসহ সকল দলকে সুযোগ দেওয়া হোক।

সাবেক এই সমন্বয়ক আরও বলেন, আমরা এই পদযাত্রার মাধ্যমে জোটের সকল দলের প্রার্থীদের পক্ষেই কাজ করব। আমরা একসাথে একদিকে না গিয়ে বিভিন্ন দিকে আমাদের ভয়েস ছড়িয়ে দেওয়ার চিন্তা করেছি। আমরা আমাদের দলীয় প্রার্থীদের পাশাপাশি জোটের পার্থীদেরও প্রচারণা করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক