শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে আঃ বাছেদ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সুমন গ্রেফতার

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার গোপালপুর থানার আঃ বাছেদ (৬০) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সুমন (২৬) সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে গ্রেফতার হয়েছে।

২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি আঃ বাছেদ স্থানীয় আলমনগর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে গোপালপুর থানার যুগিপাড়া এলাকায় আসা মাত্রই পূর্ব শত্রুতার জেরে মোঃ সুমনসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আঃ বাছেদকে আক্রমণ করে। আসামিরা শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাকে গুরুতর আহত করে। স্থানীয় লোকজনের সহায়তায় আসামিরা ঘটনাস্থল ত্যাগ করলেও, পরবর্তীতে আঃ বাছেদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের মেয়ে মোছাঃ লিমা খাতুন গোপালপুর থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ০৩, তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬। মামলা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ ও ৩০২ পেনাল কোডের ধারায় মামলা রুজু হয়।

র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল  ৭ এপ্রিল মঙ্গলবার রাত ১২:৩০ টায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লেকের পাড় এলাকা থেকে মোঃ সুমনকে গ্রেফতার করে। এর আগে, ৫ মার্চ ২০২৬ তারিখে আসামি মোঃ সালমান (৩০) এবং ১০ মার্চ ২০২৬ তারিখে মোঃ লাভলু মিয়া @ লাভু (৪৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক