শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

তাহিরপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ফেইসবুক ফেক আইডিতে অপ-প্রচার

Reporter Name / ২১২ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বেশ কয়েকটি ফেইক (ভূয়া) আইডি খুলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। মানহানীকর অপপ্রচারে এমন হয়েছে যে, ভুক্তভোগীরা রীতিমতো অসহায় বোধ করছেন। যে কারণে চেয়ারম্যান পরিবার সহ অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের পাশাপাশি চেয়ারম্যান পরিবারের লোকজনও থানায় সাধারণ ডায়রী করার প্রস্তুতি নিচ্ছেন। এসব অপ-প্রচারকারী নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্তের পর সাইবার ট্রাইবুনালে মামলার প্রস্ততি চলছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিগত প্রায় জুলাই-আগষ্টের পর চেয়ারম্যান পরিবার সহ গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে’তাহিরপুরের খবর, খোরশেদ আলম সহ একাধিক ফেইসবুক ভূয়া (ফেইক) আইডিতে বিশিষ্ট সমাজসেবক, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মো জুনাব আলীর বিরুদ্ধে “চান্দা ভাই যেখানে সর্বনাশ সেখানে” হাটবাজার, খেয়াঘাট, শ্রীপুর টোল টেক্স, বিআইডব্লিউটিএ, কোর্টগাড়ি, ঘাগড়া লাউড়েরগড় টোল ট্যাক্স, বর্ডার বানিজ্য, ড্রেজার ও সেইভ বানিজ্য, যাদুকাটা নদীর পাড়কাটা, শান্তিপুরের বালি, তাহিরপুর উপজেলার বিভিন্ন প্রকল্প বানিজ্য চালিয়ে যাচ্ছেন। চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির উশৃংখল লোক বলেও হুমকি দিচ্ছেন ফেইক (ভূয়া) আইডিতে। অসৎ উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান জুনাব আলীর বিরুদ্ধে। ওই সকল আইডি থেকে মিথ্যা-ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপ-প্রচারের কারনে চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ বিব্রতকর অবস্থায় পড়ছেন। ইতিমধ্যে ফেইক আইডি’র বিরুদ্ধে সাধারণ ডায়রী করারও প্রস্তুতি চলমান রয়েছে। থানা পুলিশ বলছে, এসব আইডি সনাক্ত করতে আইন-শৃংখলা বাহিনী গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে। সময় বেশী লাগলেও এসব ফেইক আইডি সনাক্ত করা যাবে।

চেয়ারম্যান জুনাব আলী জানান, বেশ কয়েক মাস ধরেই কয়েকটি ভূয়া আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে। একটি সিন্ডিকেট চক্র তাদের স্বার্থ হাসিল না হওয়ার কারণে আমার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করছে। মূলত ওই চক্রটি আমার রাজনৈতিক, সামাজিক, পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার জন্যই এসব করছে। এসবের সাথে আমি কখনও জড়িত ছিলাম না, বর্তমানেও নেই। বর্তমানে আমি সহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই ফেইক আইডি সামাজিক অস্তুুষ সৃষ্টি করতে পারে, এটাকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এসব অপপ্রচারকারি নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্ত হলেই সাইবার ট্রাইবুনালে মামলা করবো। পরিশেষে ওই অপ-প্রচারকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক বলেন, চেয়ারম্যান জুনাব আলী ভাই অপ্রপ্রচারের বিরুদ্ধে গতকাল রবিরার জিডিএন্ট্রি করার জন্য থানায় এসেছিলেন।

তবে আইডি সনাক্ত করা গেলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা অনেকটাই সহজ হবে।

তাহিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বললেন, আমি ফেইসবুকে দেখেছি জুনাব আলী চেয়ারম্যানের বিরুদ্ধে অপ-প্রচারের বিষয়টি। এখন পর্যন্ত উনার বিরুদ্ধে কোন লিখিত কিংবা মৌখিক অভিযোগ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক