শিরোনাম :
কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

তেঁতুলিয়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু 

Reporter Name / ৪৯ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মো, সোহরাব আলি তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম গ্রামের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার পথে চলন্ত ভ্যান থেকে পড়ে মাহাফুজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার ১১ এপ্রিল বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়নের সরদারপাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাফুজা খাতুন উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নের দলুয়া ড্যামগছ গ্রামের সুলতান আলীর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাফুজা খাতুন সকালে ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। বিকেলে সেখান থেকে ভ্যানযোগে স্বামীর বাড়ি ফেরার পথে সরদারপাড়া এলাকায় পৌঁছালে তিনি চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক