পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে সাবেক কেবিনেট সচিব, সাবেক মন্ত্রী এম কেরামত আলীর ২১ তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে কোরআন খতম, তার জীবনীর উপর রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৪ জুন) সকাল ১০টায় দুমকি উপজেলা অডিটেরিয়ামে উপজেলা স্কুল কলেজ শিক্ষক সমিতি ও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে এ আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান,
অধ্যপক এবিএম আসাদুজ্জামান, সোহরাব ফকির, অধ্যক্ষ জসীম উদ্দিন সুমন, মেহেদি হাসান মিন্টু, হানিফ , হারন অর রশিদ জসীম উদ্দিন।