পটুয়াখালী জেলা প্রতিনিধি : দুমকি উপজেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন নব নিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটেরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম,দুমকি টেকনিক্যাল মহিলা কলেজের অধ্যাক্ষ জামাল হোসেন, এনজিও প্রতিনিধি হোসাইন আহমেদ কবির, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাও, জালাল আহমেদ খান, প্রেসক্লাব দুমকির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সম্মাদক সাইদুর রহমান প্রমুখ।
এ সময়ে উপজেলার বিভিন্ন স্তরের ও শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।