শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দুমকিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মোঃ নাঈম হোসেনকে(২৬) আটক করে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয় ছাত্রজনতা।

গত শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার লেবুখালী নিজ বাড়ির এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত নাঈম হোসেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ এর প্রেস সেক্রেটারি ছিলেন। তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পবিপ্রবি প্রশাসনে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, চাকুরির দালালী, ঠিকাদারি কাজের পার্সেন্টেজ আদায়সহ নানা ভাবে অঢেল অবৈধ অর্থ সম্পদ অর্জণের অভিযোগ রয়েছে। এছাড়াও নাঈম ৫ লক্ষ টাকা দিয়ে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা মো: আল আমিন মিরাজের মাধ্যমে নিজের সকল কুকীর্তি গোপন করে যুগান্তরের প্রতিনিধি হন। প্রতিনিধি হওয়ার পর থেকে নাঈম বেপরোয়া হয়ে ওঠেন। শুধু নাঈম না আল আমিন মিরাজ যুগান্তরের স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রতিটি জেলা উপজেলায় ৪/৫ জন প্রতিনিধি নিয়োগ দেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পবিত্র ঈদুল আযহা উৎসবের দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লেবুখালী এলাকায় ঘোরাঘুরি কালে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ছাত্রজনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে ধৃত নাঈমকে পুলিশের হাতে তুলে দেয়।

দুমকি থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক