শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার :  দুই জেলের দুই মাস কারাদণ্ড

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পার্শ্ববর্তী  বাকেরগঞ্জ উপজেলাধীন কলসকাঠী গ্রামের মৃত্যু মোবারক হাওলাদারের  ছেলে আ. সোবাহান হাওলাদার (৫৫) ও দুমকি উপজেলাধীন ঝাটরা গ্রামের মৃত্যু কাশেম মৃর্ধার ছেলে সোহরাব মৃধা (৪২)।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণের চলমান অভিযানের অংশ হিসেবে পায়রা নদীর আঙ্গারিয়া এবং পাতাবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ এই জেলেদের আটক করা হয়।

এ অভিযানে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ করা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এই মৌসুমে অবৈধ শিকারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক প্রতিবেদককে জানান  আটককৃত দুই জনের প্রত্যেককে দুই মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে, কাইয়ুম নামের একজন অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা কালীন কেহ নদীতে মাছ ধরতে নামলে কাউকে ছাড় দেয়া হবে না।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন নিশ্চিত করেছেন যে, দণ্ডপ্রাপ্ত জেলেদের বিধি অনুযায়ী পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক