শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

দুমকিতে মাদ্রাসা শিক্ষককে চাকরিতে পুর্নঃবহালের দাবিতে মানববন্ধন 

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক ও উপাধ্যক্ষ (অবৈতনিক) মোহাম্মদ মজিবর রহমান (ইনডেক্স-৩৬৫৬২৫) কে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে এবং চাকরিতে পুনঃ বহালের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ রবিবার ১১ টায় মাদ্রাসার মুল ফটকের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জমিদাতা সদস্য এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান বলেন, ১৯৮০ সালে আমার পৈত্রিক জমিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠান প্রধান হিসেবে সুনামের সাথে দ্বায়িত্ব পালন  করেছি অথচ বিগত ফ্যাসিস্ট আমলে মাদ্রাসার দূর্নীতিবাজ ও আওয়ামীলীগের দোষর   অধ্যক্ষ শাহজালাল কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহেদি হাসান মিজানের স্ত্রীকে সভাপতি বানিয়ে এ দুজনের যোগসাজসে  আমার ছেলে আরবী বিভাগের প্রভাষক মাওলানা মোহাম্মদ মজিবুর রহমানকে  মিথ্যা অভিযোগের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়। বর্তমানে তার ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছে। আমি দীর্ঘদিন যাবত বিএনপির পদপদবী নিয়ে সক্রিয় রাজনীতি করে আসছি আমার ছেলেও বিএনপির থানা কমিটির ধর্মবিষয়ক সম্পাদক সেই কারনেই এ প্রতিষ্ঠান থেকে তাড়াতে আমার ছেলে মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরিচ্যুত করার জন্য নগ্নভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তাই তাকে  চাকরিতে পুনঃ বহালের জন্য  সরকারের কাছে  দাবী জানাই।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস মিয়া,দাতা পরিবারের  সদস্য আবদুল হাই মৃধা, স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন ও অভিভাবক আঃ করিম গাজী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক