শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

দুমকী এক বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ, অভিযুক্ত মনিরকে পুলিশে দিয়েছে জনতা

Reporter Name / ১৮৮ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পিয়ারা বেগম নামে  (৬৫) বছরের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় মনির হোসেন (৪৮) নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
গত শনিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আলী আকবর খার বাড়িতে  ঘটনাটি ঘটে।  অভিযুক্ত মনির  হোসেন পাশ্ববর্তী লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মীর হোসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গভীর রাতে বাড়ীর বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রাশিদা বেগমের কাছে পানি  খাওয়ার কথা বলে দরজা খুলতে বলেন অভিযুক্ত মনির। রাত বেশী হওয়ায় ভয়ে রাশিদা দরজা না খোলার কারনে মনির ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করেন । টাকা না পেয়ে রাশিদা বেগমের স্বামী বাবুল খানকে পিটিয়ে জখম করেন । ঘরে থাকা বাবুল খানের ৮০ বছরের অন্ধ মাতা পিয়ারা বেগমকে পিটিয়ে হত্যা করে।
প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম বলেন,  মনির পিছনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকলে ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নিয়েছিলাম।
মনির একজন নিয়মিত মাদকসেবী ও মাদক কারবারী। দুমকি থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই ভয়ে বাড়ির কেহ তাকে থামাতে যেতে সাহস পায় নাই।
নিহতের স্বজনরা জানান, নিহতের গোপনাঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা  হয়েছ।
দুমকী থানা অফিসার ইনচার্জ  মোঃ জাকির হোসেন  বলেন, খবর পেয়ে অভিযুক্ত মনির হোসেন কে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা । তিনি আরো বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলায় আহত বাবুল খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য  মনির হোসেন  মূল বাড়ি দুমকির লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায় হলেও তার পরিবার সহ  নানার বাড়িতে  বসবাস করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক