আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উ: তক্তাবুনিয়া গ্রাম থেকে অবৈধ সার জব্দ করা হয়।
ইউপি নারী সদস্য হলেন, হেনা আক্তার বুলবুল (হলদিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মেম্বার ও মজনু চৌকিদারের স্ত্রী।
রবিবার ১৪সেপ্টেম্বর বিকেলে আমতলী থানা পুলিশ ও উপজেলা উপ-সহকারী মো: জিয়াউর রহমান উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এর যৌথ অভিযানে পরিচালনা করা হয়।
আমতলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ এবং মো: জিয়াউর রহমান, আমতলী উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এর যৌথ অভিযানে আমতলী থানাধীন উত্তর তক্তাবুনিয়া ২নং ওয়ার্ড মজনু চৌকিদার(৬০) পিতা মৃত কালু চৌকিদারের বাড়ি এবং তার মুরগির খামার হতে ডিলারশিপ ছাড়া অবৈধ ভাবে মজুদ করা ৬২ বস্তা বিভিন্ন প্রকার সার জব্দ করা হয়েছে।
জব্দকৃত সারের সরকারি মূল্য ৮০ হাজার ২৫০ টাকা।পুলিশ আসার সংবাদ পেয়ে মজনু চৌকিদার ও তার স্ত্রী হেনা আক্তার বুলবুল (হলদিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড সংরক্ষিত মেম্বার) পালিয়ে যায়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।