সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

নিরিহ ললিত দাসকে পিলারে বেঁধে মারধরের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : দেহ ব‍্যবসা, মাদক বেচাকেনা, নিরিহ মানুষকে মামলা দিয়ে হয়রানি এবং গরু রাখাল ললিত মোহন দাসকে পিলারের সাথে বেঁধে মারধরের অভিযোগ সদর উপজেলার কুরবাননগর ইউপি’র শেখেরগাঁও গ্রামের মৃত করম আলীর ছেলে হাবিব মিয়ার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেল ৩টায় আইমাগাঁও গ্রামের কিত্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তে নিরবে বসবাস করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন কুরবাননগর ইউপি’র শেখেরগাঁও গ্রামের মৃত করম আলীর ছেলে হাবিব মিয়া। তার বসতভিটা সদর উপজেলা সীমান্তে এবং ভূঁয়া কবিরাজী, নেশা পান ও বেচাকেনার আস্তানা প্রায় ১শ’ ফুট দূরে দোয়ারাবাজার উপজেলার সীমান্তে। দুই উপজেলার সীমান্তে থেকে নির্বিঘ্নে দীর্ঘ ১০ বছর যাবত এই পেশায় জড়িত আছেন হাবিব মিয়া। তার রয়েছে একাধিক স্ত্রী। এসব স্ত্রী দিয়ে চলে দৈনন্দিন দেহ ব‍্যবসা এবং এদের দিয়েই চলে মাদকের ব‍্যবসা।

গত মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামের মৃত লাল চান দাসের ছেলে নিরিহ ললিত মোহন দাস (৬৫)কে অতর্কিতভাবে ধরে নিয়ে হাবিব মিয়ার বসতঘরে পিলারের সাথে বেঁধে বেদরক মারপিট করে। খবর পেয়ে সদর থানার পুলিশ ললিত মোহন দাসকে উদ্ধার করে। এ ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন নির্যাতিত ললিত মোহন দাস।

শুক্রবার দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের কথা থাকলেও পরিদর্শন করেনি পুলিশ। পরে দুপুরে একাধিক সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হন। ওই সময় স্থানীয়রা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব‍্য রাখেন সদর উপজেলা কুরবাননগর ইউপি সদস‍্য আমির হোসেন, স্থানীয় সালিশ ব‍্যক্তিত্ব আব্দুস শহীদ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সালাম, আইমাগাঁও গ্রামের ডা. চিত্তরঞ্জন পুরকায়স্থ, সরকত আলী, রইছ আলী, হীরামন দাস, আব্দুল খালিক, আব্দুল হামিদ, আজিম উদ্দিন, আব্দুল মালিক, মান্নারগাঁও গ্রামের গিয়াস উদ্দিন, গোপালপুর গ্রামের কাওসার আহমদ, যুগিগাঁও গ্রামের আলতাব আলী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাবিব মিয়া ও তার পরিবারের মহিলা দিয়ে দেহ ব‍্যবসা চালিয়ে আসছে। একই সাথে সে মাদক ব‍্যবসা, চাঁদাবাজী ও চুরির ব‍্যবসা করে আসছে। এই অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী বার বার প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। এসব অপকর্মে হাবিরের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক