শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

পটুয়াখালী-১ আসনে ধানের শীষের নির্বাচন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে দুমকি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১০ জানুয়ারী বিকেল ৩টায় দুমকি উপজেলায় এ সভা অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম তারেক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসীম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু।

সভায় বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। দলীয় ঐক্য ও সংগঠনের শক্তির মাধ্যমেই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফোরকান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ রিপন শরিফ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আহসান ফারুক ও মো. সোহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সৈয়দ ওহিদুল হক, সদস্য সচিব মো. মাসুদুল আলম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির।

উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. আমেনা বেগম, নাসিমা আক্তার ডলি, আশানুর বেগম, লাবলী বেগম এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজসহ ইউনিয়ন যুবদলের আল-আমিন, জুয়েল, সাইদুল, শহীদ ও মশিউরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক