শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক পিএলসির সিপিএফ (Contributory Provident Fund) স্কীমভুক্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে এক খোলা চিঠিতে তাদের স্থগিত হওয়া চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা ও বোনাস পুনর্বহালের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আদলে “বিশেষ আর্থিক সুবিধা” চালুর আহ্বানও জানানো হয়।

চিঠিতে বলা হয়, পেনশন সুবিধাবঞ্চিত এই অবসরপ্রাপ্তরা ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত কিছু ভাতা পেলেও পরবর্তীতে তা স্থগিত হওয়ায় তারা বর্তমানে চিকিৎসা ব্যয় বহনে চরম সংকটে পড়েছেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

অবসরপ্রাপ্তদের দাবি, বাংলাদেশ ব্যাংক তাদের সিপিএফভুক্ত পেনশনহীন সদস্যদের জন্য নিয়মিত ভাতা ও বিশেষ আর্থিক সুবিধা প্রদান করলেও সোনালী ব্যাংকের ক্ষেত্রে তা বন্ধ রয়েছে, যা বৈষম্যমূলক। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এই সুবিধা স্থগিত থাকলেও তা প্রত্যাহার বা সংশোধনের মাধ্যমে সমতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংবিধানের আলোকে চিকিৎসা ও মৌলিক প্রয়োজন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং একই ধরনের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সুবিধা বৈষম্য ন্যায়সংগত নয়। প্রায় ১১০০ প্রবীণ সদস্যের এই গ্রুপটি জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অবসরপ্রাপ্তদের প্রধান দাবির মধ্যে রয়েছে—স্থগিত ভাতা পুনর্বহাল, বিশেষ আর্থিক সুবিধা চালু, পেনশন পুনঃস্থাপনের আওতায় অন্তর্ভুক্তি এবং প্রয়োজন হলে নীতিমালা সংশোধনের মাধ্যমে সমতা নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক