শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

বরগুনায় সড়কে বেপরোয়া পরিবহন,পুলিশের দুই সদস্য আহত

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনা আমতলী উপজেলায় ইউনিক পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা পুলিশের দুই সদস্য গুরত্বর আহত হয়েছেন।

আজ রবিবার (৯ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মানিকঝুড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, এ এস আই রমিজ (৪৫) ও পুলিশ কনষ্টেবল মোঃ মাইনুল ইসলাম(৩৫)। তারা দুই জনেই আমতলী থানায় কর্মরত।

আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ খান তাপস উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, এ দুই পুলিশ সদস্যরা কর্তব্যরত অবস্থায় মোটরসাইকেল যোগে বান্দ্রা বাজারে উদ্দেশ্য রওনা দেন।পথে ঢাকা -কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে কলাপাড়া থেকে আসা ঢাকাগামী একটি ইউনিক পরিবহন সঙ্গে ধাক্কা লাগে।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মো. ফিরোজ খান তাপস বলেন, বেপরোয়া গতিতে চালিয়ে আসছিলেন ইউনিক পরিবহন দেখলাম মটরসাইকেলটি ধাক্কা মেরে খালে ফেলে দিয়ে দ্রুত চলে যায়। আমি সহ স্থাণীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর ইনজুরি থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে । ইউনিক পরিবহনটি আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক