নিজস্ব প্রতিবেদক মোঃ মিলন শেখ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু ও সাংগঠনিকভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
দলীয় সূত্র জানায়, Central Election Steering Committee (CESC) নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয়, প্রার্থী ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় কর্মকাণ্ডকে শক্তিশালী ও গতিশীল করাই এই কমিটির মূল লক্ষ্য।
কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বেগম সেলিমা রহমান ও জনাব শামসুজ্জামান দুদু। এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে মোঃ ইসমাইল জবিউল্লাহকে।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন— নজরুল ইসলাম খান (চেয়ারম্যান), বেগম সেলিমা রহমান (ভাইস চেয়ারম্যান), জনাব শামসুজ্জামান দুদু (ভাইস চেয়ারম্যান), অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (সদস্য সচিব), মোঃ ইসমাইল জবিউল্লাহ (প্রধান সমন্বয়ক), অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, মিসেস আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মোঃ সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব এবং আনোয়ার হোসেন।
দলীয় বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম সফল করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।