শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে বেকার শব্দের বিলুপ্তি ঘটবে : ফরহাদ আজাদ

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : আগামীদিনে বিএনপি ক্ষমতায় গেলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকার শব্দের বিলুপ্তি ঘটানো হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

পঞ্চগড়ের বোদায় মঙ্গলবার ১৪ অক্টোবর উপজেলার সাকোয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন ও ভোট কেন্দ্রের কমিটি গঠন নিয়ে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠকের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ইতিমধ্যেই ৩১ দফা ঘোষণার মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানের পরিকল্পনা জনগণের সামনে এনেছে। যেখানে ক্ষুধা, দারিদ্রতা, আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে শিল্প বিপ্লব, শিক্ষা- সংস্কৃতি যুগোপযোগী করে গুনগত পরিবর্তন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত করার স্পষ্ট উল্লেখ আছে। পঞ্চগড় দুই আসনে সম্ভাবনাময় সব কিছুই কাজে লাগিয়ে শিল্প কারখানা তৈরি এবং বিদেশী ভাষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে স্বল্প শিক্ষিত যুবকদের রেমিট্যান্স যোদ্ধায় পরিনত করে বেকার মুক্ত পঞ্চগড় গড়ে তুলবো।

সাকোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, শামীম সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উঠান বৈঠকগুলোতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক সাধারণ নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক