নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য ও পল্টন থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ খলিল মৃধার পিতা মোঃ আজহার আলী মৃধার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মোঃ মনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত কারণে বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তাকে ওই এলাকায় দাফন করা হয়।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মোঃ আজহার আলী মৃধার মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম মোঃ আজহার আলী মৃধা ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকবিহ্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।