শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পরিদর্শন

Reporter Name / ৬০ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

ইনসাফ ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন। আজ রবিবার সাভারে অবস্থিত বিকেএসপি প্রাঙ্গণে পৌঁছালে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনের শুরুতে বিকেএসপির মহাপরিচালক প্রতিমন্ত্রীকে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, প্রশিক্ষণ পদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পরে প্রতিমন্ত্রী জিমন্যাসিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত প্রদর্শন এবং বিকেএসপির অধীনে পরিচালিত ২১টি খেলাধুলার বিভিন্ন গেম ডিসপ্লে উপভোগ করেন।

এ সময় প্রতিমন্ত্রী তাঁর বিকেএসপিতে কাটানো অতীত সময়ের স্মৃতিচারণ করে বলেন, একসময় তিনিও বিকেএসপিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং নিয়মিত ফুটবল খেলেছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীদের পরিবেশনা দেখে তিনি রোমাঞ্চিত হয়েছেন বলে জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন পদকজয়ী ১২৯ জন খেলোয়াড়কে ইতিমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য খেলোয়াড়দেরও এই সুবিধার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করা হচ্ছে। আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে এই কর্মসূচি সারাদেশে একযোগে চালু হবে। এ কর্মসূচি থেকে বাছাইকৃত খেলোয়াড়দের বিকেএসপিতে এনে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার জন্য বৃত্তি দেয়া হবে।

পরিদর্শনের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। এ সময় প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক