শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বোদায় নগরকুমারী হাটে টোল বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা পৌরসভায় নগরকুমারী হাটে টোল বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার নগরকুমারী গরুর হাট প্রাঙ্গণে ‘সকল গরু ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ’ ব্যানার নিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বোদা পৌরসভার অন্তর্গত ২০২৬-২৭ সালের প্রস্তাবিত টোল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ী এবং স্থানীয় ক্রেতা বিক্রেতারা নানা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন গরু ব্যবসায়ী আসাদুল ইসলাম, আব্দুর রহমান, আজিজুল, হরিমোহন, নুরুজ্জামান ও লিটনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমানে নগরকুমারী গরুর হাটে গরু ও মহিষপ্রতি ৪০০ টাকা এবং ছাগল-ভেড়াপ্রতি ১৫০ টাকা টোল নেয়া হচ্ছে। তবে সম্প্রতি নতুন করে গরু ও মহিষপ্রতি ৬০০ টাকা এবং ছাগল-ভেড়াপ্রতি ২০০ টাকা টোল নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

ব্যবসায়ীরা দাবি করেন, বর্তমান ৪০০ টাকা টোল দিতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে আবার টোল বাড়ানো হলে তারা ক্ষতির মুখে পড়বেন। টোল বৃদ্ধি করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। প্রয়োজনে হাটে গরু আনা বন্ধ রাখার কথাও জানান কয়েকজন ব্যবসায়ী।

মানববন্ধন থেকে দ্রুত টোল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।

গরুর হাটে টোল বাড়ানো প্রসঙ্গে বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম বলেন, নগরকুমারি হাট ইজারার কয়েকমাস আগে পাশবর্তী ঠাকুরগাঁও এবং নীলফামারী জেলার হাটের টোল অনুপাতে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছিলো কিন্তু এই এলাকার সাংসদ ও জেলা প্রশাসকের পরামর্শ ক্রমে টোল বাড়ানোর সিদ্ধান্ত ইতিমধ্যে অকার্যকর হয়েছে। ফলে পূর্বের দর অনুযায়ী টোল নির্ধারণ বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক