শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা

Reporter Name / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা তাদের সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সমাজে সকাল ধরনের অনাচার, অবিচার সহ বিভিন্ন বৈষম্য দূর করতে হবে। বৈষম্য শুধু মুখে মুখে বললে হবেনা, লালন করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে। তিনি সমাজে ভূমি দস্যু, জবরদখল, সড়কে নৈরাজ্য, ট্রাফিক ব্যবস্থা, আইনশৃঙ্খলা, কৃষি উপকরণ, প্রনোদনা, সার-বীজ সমস্যাসহ কৃষকদের সমস্যা লাঘবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর আগে নবাগত জেলা প্রশাসককে সরকারী বেসরকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গন তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসির জোবায়ের,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, জাকির হোসেন খসরু, আবুল বাসার মাতুব্বর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক