শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

মধ্যনগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশিয় অস্ত্র উদ্ধার আটক ২

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

সুরঞ্জন তালুকদার মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পরিত্যক্ত দেশিয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় অস্ত্রের মালিকানার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে মধ্যনগর আর্মি ক্যাম্প থেকে পরিচালিত বিশেষ টহল অভিযানে উপজেলার গলহা গ্রামের মো. সাইফুল তালুকদারের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি তলোয়ার, চারটি দেশীয় রামদা, দুটি চাপাতি, ছয়টি দেশীয় দা, পাঁচটি বড় ছুরি, চারটি ছোট চাকু, সাতটি টেডা, সাতটি ফলার, একটি হ্যামার, নয়টি বর্ষা, একটি ধনুক, ৪২টি তীর, পাঁচটি বল্লম এবং একটি এসডব্লিউআর (SWR) স্টিক।

 

আটককৃতরা হলেন মো. সাইফুল তালুকদার পিতা: সোনা মিয়া তালুকদার ও মো. রবিন তালুকদার পিতা: মো. নুরুল আমিন তালুকদার । তারা উভয়েই মধ্যনগর উপজেলার গলহা গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী জানায়, অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এসব অস্ত্র গ্রহণের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক