শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুবাইয়ে মাদারগঞ্জের প্রবাসী রফিকুল নিখোঁজ

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
সৌদি আরব থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রবাসী শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই প্রবাসীর নাম রফিকুল ইসলাম (৪০)।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
নিখোঁজ রফিকুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার মৃত লাল মাহমুদ মন্ডলের ছেলে। জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে আল-কাছিম শহরে মিনিস্টার বলোদিয়া কোম্পানির অধীনে একটি গ্যারেজে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সৌদি আরবের আল-কাছিম বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশে রওনা দেন রফিকুল ইসলাম। বিমানটি দুপুর ২টার দিকে দুবাইয়ের শারজাহ বিমানবন্দরে অবতরণ করে।
কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে বাংলাদেশে আসার নির্ধারিত ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ওই দিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবার জানায়, রফিকুল ইসলামের ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জার সবকিছুই বর্তমানে অফলাইন দেখাচ্ছে। পরে বাতিল হওয়া ফ্লাইটটি গত ৪ মার্চ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও রফিকুল ইসলাম দেশে ফেরেননি এবং পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি।
এ ঘটনায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। নিখোঁজ রফিকুল ইসলামের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক