শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসর্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সোমবার ১১ জানুয়ারি নগরীর গর্জণখোলা মদিনাতুন জামে মসজিদে বাদ আছর ও আলিয়া মাদ্রাসা মসজিদে বাদ মাগরিব এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

গর্জনখোলা মসজিদে দোয়া শেষে মনিরুল হক চৌধুরী জেলা ও মহানগরের নেতৃবৃন্দদের নিয়ে গণসংযোগ করেন।

দোয়া মোনাজাত ও গণসংযোগে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক হানিফ মিয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক -১ আতিক সেলিম রুবেল,।দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের নেত্রী। তিনি কখনো জালিমের সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার এ ইস্পাত কঠিন দৃঢ়চেতা নেতৃত্বের অনুপ্রেরণা থেকে আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপি দেশের নেতৃত্ব দিবে।

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক