শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

রমজানের প্রথম দিনে কুমিল্লা টাউন হলে ইফতারের মহোৎসব”

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রোকসানা নীলা : কুমিল্লা নগরীর সাধারণ মানুষ, পথচারী এবং শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে আবারও অনন্য এক মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে সেবামূলক প্ল্যাটফর্ম ‘ কুমিল্লার জন্য আমরা’। আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি পহেলা রমজান থেকে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে শুরু হয়েছে ৩০ দিনব্যাপী ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি।

আজ বৃহস্পতিবার রমজানের প্রথম দিনে আসর নামাজের পর থেকেই টাউন হল প্রাঙ্গণে প্রস্তুতির ব্যস্ততা দেখা যায়। স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে ইফতারের প্যাকেট ও পানীয় সাজাতে শুরু করেন। মাগরিবের আজানের আগে আগে কয়েক শ’ মানুষ এই ইফতার আয়োজনে শামিল হন।

এই প্লাটফর্মটির প্রতিনিধি ফজলুর রহমান ফাহিম বলেন, আমাদের লক্ষ্য কেবল খাবার বিতরণ নয়, বরং কুমিল্লার মানুষের মাঝে একটি সহযোগিতামূলক সংস্কৃতি গড়ে তোলা। আগামী ৩০ দিন এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন মেনুতে পুষ্টিকর ও মানসম্মত খাবার রাখতে। আমাদের এই উদ্যোগটিতে সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করছে।

ইফতারে অংশ নেয়া এক রিকশাচালক আবেগাপ্লুত হয়ে বলেন, “রাস্তায় কাম করতে করতে ইফতারের সময় হয়ে যায়। টাউন হলে এই আয়োজনের কথা শুনে আসলাম। সবার সাথে একসাথে বসে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক