সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

রাজিবপুরে গ্রীষ্ম কালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন 

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ সোমবার কুড়িগ্রামের চর রাজিবপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ খ্রীঃ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী। এছাড়া উপস্থিত ছিলেন, চর রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল ও একাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।

চর রাজিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে রাজিবপুর মিনি ষ্টুডিয়াম মাঠে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুইদিনব্যাপী উক্ত প্রতিযোগিতায় উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গণ অংশ গ্রহণ করে। এ পর্যায়ে ফুটবল খেলায় প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছে চরনেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম,সবুজ বাগ দাখিল মাদ্রাসা ফুটবল টিম ও শংকর মাধব পুর উচ্চ বিদ্যালয় ফুটবল টিম প্রথম প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। আগামীকাল চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া সাতার,হ্যান্ডবল প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গণ অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক