সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

রাজিবপুরে শারদীয় দুর্গা পূজা শুরু

Reporter Name / ১৩৮ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ রবিবার থেকে সারা দেশের ন্যায় রাজিবপুরে পূজা মন্ডপে উৎসব মুখর পরিবেশে পূজা শুরু হয়েছে।

চর রাজিবপুর উপজেলায় হিন্দু ও রবিদাস সমপ্রদায়ের লোকজন কম হলেও ২টি পূজা মন্ডপ তৈরি করেছেন।

রাজিবপুর সদর ইউনিয়নে নিজস্ব জমি না থাকায় মুক্তিযোদ্ধা ভবনের পাশে অন্যের জমিতে পূজা মন্ডপের একটি অস্থায়ী ছাপরা ঘর উঠিয়ে সেখানে পূজা উৎসব শুরু হয়েছে।

অপরদিকে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে আরেকটি পূজা মন্ডপ তৈরি করেছে।

রাজিবপুরের পূজা কমিটির সভাপতি শ্রী গোপাল জানান,কঠোর নিরাপত্তা দিয়েছে সরকার। ইউএনও মহোদয়, বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান সহ সকল দলের নেতা কর্মীরা মন্দিরে খোজঁ খবর নিচ্ছে।

উপজেলা প্রশাসন, বিজিবি,পুলিশ, আনসার সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজর দারী ও নিরাপত্তায় মহাসমারোহে চলছে সনাতন হিন্দু ধর্মের শারদীয় দুর্গা উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক