শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

রূপসার মিল্কী দেয়াড়ায় শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মোঃ মাসুম সরদার, খুলনা প্রতিনিধি : খুলনার রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মিল্কী দেয়াড়া এলাকায় শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মার্চ বিকেল সাড়ে ৫ টায় আমতাল আল-আকসা জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহাদাৎ বেপারীর সভাপতিত্বে এবং মোঃ রেজাউল শেখের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক সহ-দপ্তর সম্পাদক মোঃ মাসুদ, আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন, উত্তর রূপসা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং মিল্কী দেয়াড়া শ্রমিক দলের আল আমিন, মোঃ ইসমাইল, মোঃ শাজাহান খান, সোহাগ হাওলাদার, ইমান আলী, রবিউল, মোঃ ফিরোজ, মোঃ আদু এবং যুবনেতা মোঃ জামাল হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আতাউর রহমান রনু বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ধারাবাহিকতায় ইতোমধ্যে ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে দেওয়া হবে। তিনি আরও বলেন, খুব শিগগিরই কৃষি কার্ড কার্যক্রম চালু হবে এবং খাল খননের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় তিনি রূপসা উপজেলা বাসীকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক