সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাকসামে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে লাকসাম উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

আজ রবিবার ২৮শে সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি লাকসামের একাধিক মন্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পুলিশ সুপার পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লা জেলা পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই মন্ত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কুমিল্লা জেলা পুলিশ সর্বদা সচেষ্ট।”

এ সময় তিনি পূজার আনন্দঘন পরিবেশে সকলকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক