শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শাল্লায় জলমহাল শুকিয়ে মাছ ধরার হিরিক

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জেলা প্রশাসনের আওতাধীন কাজুয়া নদীর একটি জলমহাল শুকিয়ে মাছ ধরার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জলমহাল এলাকায় ইলেকট্রিক ও ডিজেলচালিত ইঞ্জিনের মাধ্যমে পানি নিষ্কাশন করে মাছ আহরণ করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, এলাছ মেম্বারের লোকজন এভাবে জলমহাল শুকিয়ে ব্যাপক হারে মাছ শিকার করছে। এতে একদিকে যেমন সরকারি রাজস্ব ক্ষতির মুখে পড়ছে, অন্যদিকে ভবিষ্যতে মৎস্যসম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, জলমহালটি জেলা প্রশাসনের অধীন হওয়ায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে পানি সেচে মাছ ধরা সম্পূর্ণ অবৈধ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আসানপুর শ্যামল বাংলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি বিশ্বরঞ্জন সরকার বলেন, কিছু অসাধু ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে পানি সেচে মাছ ধরছে, যা সম্পূর্ণ বে-আইনি। এতে প্রকৃত মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এলাছ মেম্বারকে মুঠোফোনে কথা বললে উনি বলেন আমি আমার ব্যবস্থা নিয়েই বিল শুকাই, আমার সাথে কথা বলে কোন লাভ নেই।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য বিষয়টি আমলে আছে,তবে স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক