শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ( ৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতীসন্তান, মার্কিন যুক্তরাষ্ট্রপ্রবাসী ইউএসএ মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ নুরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এমডি আব্দুল হান্নান এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান অর্জনের পাশাপাশি বিশেষ করে নারী শিক্ষায় বিনিয়োগ ছাড়া শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব নয়। তিনি নারী শিক্ষার উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের পাশে মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশন সর্বদা থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কলেজে কর্মরত শিক্ষক-কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও কর্মচারীগণ উপস্থিত থেকে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক