শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যুতে প্রেসক্লাব দুমকির শোক

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

বিশেষ প্রতিনিধি : এটিএন বাংলা, এটিএন নিউজ (পটুয়াখালী উপকূল) ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি, মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে  প্রেসক্লাব দুমকি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

জাহিদ রিপনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পটুয়াখালী জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। এক শোক বার্তায়  প্রেসক্লাব দুমকির নেতৃবৃন্দ বলেন, জাহিদ রিপন ছিলেন উপকূলীয় সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে পটুয়াখালী জেলা একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ সংবাদকর্মীকে হারালো। সাংবাদিকতা পেশায় তার অবদান অপূরণীয়।

প্রেসক্লাবের দুমকি সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন সহ সকল সদস্যবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, জাহিদ রিপন মাঠ পর্যায়ের সাংবাদিকতায় একজন সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক