শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল এবং একজন মানবপাচারকারীকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

উক্ত অভিযানে জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৮৪ লক্ষ ৩২ হাজার ১৯২ টাকা।

আজ ২২ এপ্রিল বুধবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির টহলদল বিশেষ অভিযান চালায়।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার শশীদল, সংকুচাইল, খারেরা এবং বড়জ্বালা বিওপির সদস্যরা এই অভিযানে অংশ নেন।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে-ভারতীয় উন্নত মানের শাড়ী, বাসমতি চাউল, জিরা, আকাশমনি গোল কাঠ, বিপুল পরিমাণ ফুসকা, চিংড়ি মাছের রেণু, ভারতীয় গরু এবং বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়,জব্দকৃত মালামালসমূহ কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্যসমূহ ব্যাটালিয়ন সদর মাদক স্টোরে ধ্বংসের জন্য জমা রাখা হবে।

অপর এক ঘটনা, গত ১৯ এপ্রিল কসবা উপজেলার পশ্চিম খাদলা এলাকা থেকে মোঃ রাকিব (২২) নামে একজন সক্রিয় মানবপাচারকারীকে আটক করা হয়। আটক রাকিব কসবা থানার পুটিয়া গ্রামের বাসিন্দা। আটকের সময় তার কাছ থেকে পাচার কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা (মামলা নং-৪৮/১৫২) দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আরও ৪ জন পলাতক আসামী রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি আরও জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক