শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৩৯জন প্রার্থীর মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ত্রুটির কারণে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

শনিবার ৩ জানুয়ারি সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র দাখিলকৃত সকল প্রার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা, ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় প্রার্থীদের পক্ষে তাদের প্রস্তাবক ও সমর্থকসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে সংসদীয় মোট ৫ টি আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে চুলচেরা বিশ্লেষণ করে ২৬ জনের প্রার্থীর প্রার্থিতা টিকে থাকলেও আইনি জটিলতা ও প্রয়োজনীয় তথ্যের অভাবে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি সমস্যা, হলফনামায় তথ্যের অসংগতি এবং আয়কর রিটার্ন দাখিল না করা।

যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের জানান,নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রতিটি মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নির্ধারিত দিনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন বলে তিনি জানান।
সুনামগঞ্জের এই ৫টি আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ এখন মুখেমুখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক