শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসনে-১৬৪ তম শুভ জন্মদিন ও জাতীয় যুব দিবস পালিত 

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ : স্বামী বিবেকানন্দের রোডের সংযোগস্থল, স্বামী বিবেকানন্দের পৈত্রিক আবাসন সহ সারা দেশে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৪ তম শুভ জন্মদিন ও জাতীয় যুব দিবস। এই অনুষ্ঠানকে ঘিরে চলে বিভিন্ন অনুষ্ঠান, স্বামী বিবেকানন্দের বন্দনা, ভজনাঞ্জলি, চির প্রণাম অগ্নি, সেতার বাদন, সঙ্গীতা অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠান। এবং ভোগ ও প্রসাদ বিতরণ। তাহার সাথে সাথে বিভিন্ন সংগঠন থেকে স্বামীজিকে প্রসেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান।

সোমবার সকাল সাড়ে দশটায় স্বামীজীর আবাসনে, স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন, রামকৃষ্ণ মিশনের মহারাজরা, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সোমীক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং কংগ্রেসের আশুতোষ চ্যাটার্জি, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি ও বিধায়িকা সুপ্তী পান্ডে , স্মিতা বক্সী সহ বিভিন্ন সংগঠন ও স্কুলের শিক্ষক – শিক্ষিকারা।

প্রত্যেকেই একে একে পুষ্প স্তবক দিয়ে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন ও শ্রদ্ধা জানান।

স্বামী বিবেকানন্দের জন্মদিনকে কেন্দ্র করে সারা বিবেকানন্দ রোড স্তব্ধ হয়ে যায় গাড়ি চলাচলে । বিবেকানন্দের বাসভবনের চতুর্দিকে প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড করে দেয়া হয়, যাহাতে কোনরকম ওই রাস্তার মধ্য দিয়ে যান চলাচল করতে না পারে, বেলা একটার পর থেকেই আরো কড়াকড়ি নিরাপত্তা ঢেলে সাজিয়ে দেওয়া হয়, কারণ তিনটে নাগাদ অভিষেক ব্যানার্জি বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করতে আসবেন বলে।

সকাল থেকেই হাজারে হাজারে বিবেকানন্দের অনুগামী ও দর্শনার্থীরা ভিড় জমাতে থাকেন, এবং বিবেকানন্দকে শ্রদ্ধা জানান।

১৩ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি রবিবার পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে এই স্বামী বিবেকানন্দের আবাসনে। চলবে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী, ভক্ত সম্মেলন, যুব সম্মেলন ও তথ্যচিত্র প্রদর্শনী, আরো নানান অনুষ্ঠান।

স্বামী বিবেকানন্দ এই বসত বাড়িতে বিভিন্ন চিন্তা ভাবনা করেছিলেন, ধর্ম জাতি ভুলে সকলকে এক করে রাখার চেষ্টা করেছিলেন, কোনরকম ভেদাভেধীর সৃষ্টি না হয়, তিনি দেশ গোরার লোক্ষে এগিয়ে গিয়েছিলেন, আমি সব সময় তরুণ প্রজন্মকে যথার্থ মানুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন, তাই তিনি বারবার বলতেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আগে নিজে হিংসামুক্ত হও তবেই তুমি ঈশ্বর খুঁজে পাবে, ঈশ্বর সবার মধ্যেই রয়েছে, কিন্তু তুমি যদি মনকে পরিষ্কার না রাখো, পরকে দেখে ঈর্ষা, খুন জখম না ভুলো, অদিনই তুমি ঈশ্বরকে খুঁজে পাবেনা, স্বামী বিবেকানন্দ সমস্ত জাতি ধর্মকে এক করে রাখার চেষ্টা করেছিলেন, কোনদিনও তিনি হিংসা-বিদ্বেষ চাননি, তাই আমাদের উচিত স্বামী বিবেকানন্দের মতাদর্শে নিজেদেরকে তৈরি করা, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া, সাধারণ মানুষের মনে শান্তি ফিরিয়ে আনা।

তাই স্বামী বিবেকানন্দকে মনে রাখতে হলে এবং তাহার কর্মকাণ্ড জানতে হলে বিবেকানন্দের বিভিন্ন বই পড়ুন যার মধ্যে তিনি তার বাণী গুলি লিখে গিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক