খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের ধাক্কামারায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে শাহিন আলম (৩০) নামে মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনি তেতুলিয়া বুড়াবুড়ি বিএনপি যুবদলের যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন।
রবিবার ৫ এপ্রিল বিকেল ৫ টায় পঞ্চগড় থানার ওসি মোহাম্মদ আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। রবিবার ৫ এপ্রিল বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন আলম তেঁতুলিয়া বুড়াবুড়ি ইউপির নারায়ণগঞ্জ গ্রামের জয়ানুল হকের ছেলে।
ওসি জানান, রবিবার বিকেল ৫ টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনাটি ঘটে। সে সময় শাহিন ধাক্কামারা ইউনিয়নে সড়কে বৈদ্যুতিক সংযোগ দেয়ার কাজ করছিলেন। একপর্যায়ে খুটির উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।